News Flash

Image

বামুটিয়ায় রেগার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর : পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রেগার কাজে চরম অনিয়ম সামনে এলো৷ এই পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের একদিন কাজ করিয়ে দু দিনের রেগার মজুরি প্রদানের আশ্বাস দিয়েছেন জিআরএস থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা৷ যার ফলে রেগার কাজের আউটপুট নিয়ে সন্ধিহান খোদ একাংশ রেগার শ্রমিকরাই৷ প্রতিদিন রেগার শ্রমিকরা যে কাজ করবেন তা কাজ শেষে মাপ ঝোক করে আউটপুট বেস পেমেন্ট প্রদান করা হবে৷ কিন্তু বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে বিগত প্রায় তিন দিন যাবত রেগা শ্রমিকদের একদিন কাজ করিয়ে দুদিনের মজুরি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে৷ যার ফলে অন্যান্য শ্রমিকদের মধ্যে প্রচন্ড খুব পরিলক্ষিত হয়েছে৷ প্রশ্ণ করছেন যেখানে এক শ্রেণীর শ্রমিকরা এক দিন কাজ করে একদিনই মজুরি মিলে৷ সে জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কি কারণে একদিন কাজ করিয়ে দুজনের মজুরি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে৷ যার হলে একাংশ রেগা শ্রমিকরা পঞ্চায়েতের সেক্রেটারি জেআরএস থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চরম খুব উগলে দিয়েছেন৷ তাদের দাবি ঊর্ধতন কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করুক৷ যাতে করে একদিন কাজ করে একদিনের মজুরি মিলে সেই বিষয়টি সুনিশ্চিত করাহয়৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top