News Flash

  • Home
  • দেশ
  • আবেদন মঞ্জুর করল আদালত, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন লালু
Image

আবেদন মঞ্জুর করল আদালত, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন লালু

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের আবেদন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বুধবার চিকিৎসার জন্য লালুপ্রসাদ যাদবকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। আইআরসিটিসি কেলেঙ্কারিতে সিবিআই এবং ইডি-র মামলায় লালুপ্রসাদ এখন জামিনে রয়েছেন।

তিনি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন লালু। বুধবার সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আদালতে আবেদন মঞ্জুর হওয়ায় বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Releated Posts

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

মমতা-অনুগত তৃণমূল গোষ্ঠীর চার থানায় অভিযোগ, পাল্টা ইসির সিদ্ধান্তের অপেক্ষায় বিদ্রোহীরা

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি…

ByByNews Desk Jun 28, 2026

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top