News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest:বীরভূমে পাচারের আগেই উদ্ধার লরি বোঝাই গোরু, গ্রেফতার ৩
Image

Arrest:বীরভূমে পাচারের আগেই উদ্ধার লরি বোঝাই গোরু, গ্রেফতার ৩

বীরভূম, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর প্রতাপপুর মোড়ে একটি গরু বোঝাই লরি আটক করল পুলিশ। মঙ্গলবার বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে ওই গরু বোঝাই লরিটিকে আটক করে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের কাছে এই বিষয়ে গোপন সূত্র মারফত আগে থেকেই খবর ছিল। সেই মত প্রস্তুত ছিলেন মাড়গ্রাম থানার পুলিশকর্মীরা। মঙ্গলবার ভোরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ওই লরিটি যাচ্ছিল। সেই সময়ই পুলিশ প্রতাপপুর মোড়ের কাছে গাড়িটিকে আটকায়। লরির মধ্যে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। লরিটি থেকে মোট ২৯ টি গরু পাওয়া যায়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, গরুগুলি পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গরু বোঝাই ওই লরিটি বাঁকুড়ার দিক থেকে মুর্শিদাবাদ হয়ে মালদার দিকে যাচ্ছিল। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তারা প্রত্যেকেই মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Releated Posts

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top