News Flash

  • Home
  • খেলা
  • T-20:সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ঘিরে ক্রিকেট জ্বরে আক্রান্ত তিরুবনন্তপুরম
Image

T-20:সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ঘিরে ক্রিকেট জ্বরে আক্রান্ত তিরুবনন্তপুরম

সুপ্রভাত দেবনাথ, কেরালা, ২৭ সেপ্টেম্বর।। তিরুবনন্তপুরম এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত। একদিকে চূড়ান্ত ট্রেনিং সেশন, অপরদিকে দু দলের মিট দ্য প্রেস। সবমিলে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকরাও যথেষ্ট ব্যতিব্যস্ত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আগামীকাল টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে। খেলা হবে গ্রিনফিল্ড ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয়দের কাছে স্পোর্টস হাব স্টেডিয়াম নামে পরিচিত। বেলা সাড়ে বারোটায় দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ক্রীড়া সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন। বিকেল সাড়ে চারটায় রোহিত শর্মা কথা বলেছেন মিডিয়ার সাথে। এদিকে বড় খবর বিসিসিআই প্রেসিডেন্ট তথা ক্রিকেট আঙ্গিনার দাদা সৌরভ গাঙ্গুলী আগামীকাল আসছেন তিরুবনন্তপুরমে। একদিকে ম্যাচ দেখা, অপরদিকে এন্টি ড্রাগ ক্যাম্পেইনে অংশ নেওয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও মিলিত হবেন সৌরভ গাঙ্গুলী। মাঠে নৈশকালীন ম্যাচ দেখার জন্য টিকিট নিঃশেষ। যথেষ্ট উন্মাদনা রয়েছে এই ম্যাচ কে ঘিরে ছোট্ট শহর তিরুবনন্তপুরমে।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top