News Flash

  • Home
  • প্রধান খবর
  • বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন
Image

বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন। দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃ্ত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এখবর জানা গিয়েছে।

কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি দীপঙ্কর দত্ত ২০২০ সালের ২৮ এপ্রিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হন। এবার তিনি দেশের শীর্ষ আদালতের বিচাপতি হচ্ছেন। কেন্দ্রীয় সরকার এই মর্মে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। বিচারপতি দীপঙ্কর দত্তের জন্ম ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি নেন। সেই বছরই তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে তিনি বহু সাংবিধানিক এবং দেওয়ানি মামলা লড়েছেন।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top