News Flash

Image

অসমে আরও ২৫ জন পিএফআই নেতা–কৰ্মী আটক, রাজ্যের আট জেলায় একযোগে চলেছিল অভিযান

গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : অসমে বিভিন্ন জেলায় এক যোগে অভিযান চালিয়ে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র আরও ২৫ জন নেতা-কৰ্মীকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং রাজ্য পুলিশের পৃথক পৃথক দল।

আজ ভোররাত তিনটা থেকে গোয়ালপাড়া জেলার বিভিন্ন প্ৰান্ত যেমন লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, মাটিয়া, রংজুলি, ধূপধরায় অভিযান চালিয়ে মোট ১০ জন পিএফআই–এর নেতা–কর্মা ও সদস্যকে আটক করেছে অভিযানকারী দল৷ এছাড়া কামরূপ গ্রামীণ জেলা থেকে ৫, করিমগঞ্জ থেকে এক, ওদালগুড়ি থেকে এক, দরং থেকে এক, ধুবড়ির বিলাসীপাড়া মহকুমার নায়েরআলগা ও টিলাপাড়া থেকে তিন, বরপেটা থেকে দুই এবং বাকসা জেলার বিভিন্ন এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।

এই খবর লেখা পর্যন্ত সকলের নাম জানা না-গেলেও বিলাসীপাড়ার নায়েরআলগা এবং টিলাপাড়া থেকে যে তিনজনকে আটক করা হয়েছে তাদের আব্দুল হামিদ, আব্দুস সালাম তালুকদার ও লুৎফুর রহমান (ফার্মাসি মালিক) বলে পরিচয় পাওয়া গেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২২ সেপ্টেম্বর দেশের ১০টি রাজ্যের সঙ্গে অসমেও আচমকা এক সঙ্গে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং রাজ্য পুলিশের পৃথক পৃথক দল। এনআইএ-র এক দল অসমের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করিমগঞ্জ জেলার বদরপুরের এক সহ ১১ জন পিএফআই নেতাকে গ্রেফতার করেছিল।

অসম পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতিপূর্বে যে সব পিএফআই-এর নেতা-কর্মকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিশেষ শাখা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১২০-বি, ১২৪-এ এবং ৩৫৩ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top