News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab Kumar Deb :ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গ রাজ্যসভায় তুলে ধরবেন, বিধানসভা থেকে বিদায় নেওয়ার পূর্বে আবেগপ্রবণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

Biplab Kumar Deb :ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গ রাজ্যসভায় তুলে ধরবেন, বিধানসভা থেকে বিদায় নেওয়ার পূর্বে আবেগপ্রবণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরা বিধানসভা থেকে বিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বিদায়ী মুহুর্তে আবেগপ্রবণ বক্তব্য রাখলেন তিনি। শুধু তাই নয়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে সৌহার্দ্য বিনিময় করেছেন তিনি।

ত্রিপুরায় সরকার পরিচালনায় সকলের সহযোগিতা পেয়েছেন। এমনকি নতুন অবস্থায় বিরোধী দলনেতার পরামর্শেও তিনি উপকৃত হয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর আবেদন, ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গ এখন রাজ্যসভায় তুলে ধরবেন। সকলে সহযোগিতা করুণ।

আজ প্রথমার্ধে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে অংশ নিয়ে রাজ্যসভায় নির্বাচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভার সদস্য হিসাবে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। সে সময় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সময় যেভাবে সহযোগিতা পেয়েছেন রাজ্যসভার সাংসদ হিসাবে কাজ করার ক্ষেত্রে তা অক্ষুন্ন থাকবে। এমনটা আশা প্রকাশ করে শ্রীদেব বলেন, ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গ রাজ্যসভায় তুলে ধরবেন। ত্রিপুরার উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সাধ্যমত তা করবেন। সকলের উদ্দেশ্যে এমনই আশ্বাস দিয়েছেন তিনি। এরপর তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বিধানসভা থেকে বিদায় নেন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top