News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৯-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, পদযাত্রার মধ্যেই ফুটবলে মাতলেন রাহুল
Image

১৯-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, পদযাত্রার মধ্যেই ফুটবলে মাতলেন রাহুল

কোচি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে ১৯-তম দিনে পড়ল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। সোমবার সকালে কেরলের পালাক্কড়ের শোরানুর থেকে শুরু হয় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষও পদযাত্রায় অংশ নেন, তরুণ খেলোয়াড়রা ফুটবল নিয়েই পদযাত্রায় নেন, তাঁদের সঙ্গে ফুটবলে মেতে ওঠেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

পালাক্কড়ের শোরানুরের এসএমপি জংশন থেকে এদিনের ভারত জোড়ো যাত্রা শুরু হয়। ভারত জোড়ো যাত্রায় অংশ নেন ট্রিপল জাম্প ইভেন্টে কমনওয়েলথ রুপো জয়ী আবদুল্লাহ আবুবকর। কংগ্রেস এদিন দাবি করেছে, ভারত জোড়ো যাত্রা দিন দিন বড় হচ্ছে। জনগণের বিপুল অংশগ্রহণ সমস্ত পদযাত্রীকে ঐক্যবদ্ধ ভারতের জন্য লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top