News Flash

Image

Tripura:দিব্যাঙ্গদের শিক্ষামূলক সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷ শুক্রবার রাজধানীর শহিদ ভগত সিং যুব আবাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গজনদের মধ্যে শিক্ষামূলক কীট ( টিএলএম ) বিতরণ করা হয়৷ ত্রিপুরা ভলান্টারী হেলথ এসোসিয়েশনের উদ্যোগে এবং সেকান্দ্রাব্দস্থিত দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য ন্যাশনাল ইনস্টিটিউটের সহযোগিতায় এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন ভ্যাট এর সহকারী পরিচালক সুজিত ঘোষ৷ তিনি দিব্যাঙ্গজনের কল্যাণে সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি দিব্যাং শিশুর যত্ন নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন৷  দিব্যাংজনদের টিএলএম বিতরণের জন্য রাজ্যের সমাজসেবামূলক সংস্থা ভ্যাট এর উদ্যোগের  প্রশংসা করেন৷ এছাড়াও তিনি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিজ্যাবিলিটিজ ( দিব্যাঙ্গজন ) -এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান৷ অনুষ্ঠানের শেষ দিকে  আধিকারিকরা শিশুর অভিবাবকদের কিভাবে টিএলএম  ব্যবহার করতে হয় তা প্রদর্শন করে দেখানো হয়৷ আজকের অনুষ্ঠানের অতিথিরা মোট ৭০ টি শিক্ষামূলক কীট দিব্যাংজনদের মধ্যে বিতরণ করেন৷

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top