News Flash

  • Home
  • খেলা
  • Sports:নিয়ম রক্ষার ম্যাচে আরসিসি-কে, হারিয়ে সান্তনার জয় আনন্দ ভবনের
Image

Sports:নিয়ম রক্ষার ম্যাচে আরসিসি-কে, হারিয়ে সান্তনার জয় আনন্দ ভবনের

আনন্দ ভবন – ১

এনএসআরসিসি – ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। শেষ ম্যাচে সান্তনার জয় পেয়েছে আনন্দ ভবন। নিয়ম রক্ষার ম্যাচ ছিল এনএসআরসিসি বনাম আনন্দ ভবনের মধ্যে। ১০ দলীয় সি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলা শেষ হয়েছে। ইতিমধ্যে দুটো গ্রুপ থেকে চার দল সুপার লিগের জন্য টিকিট কেটে নিয়েছে। আজ, শনিবার নিয়ম রক্ষার লীগ ম্যাচে আনন্দ ভবন জয় পেয়েছে। ন্যূনতম গোলে হারিয়েছে এন এস আর সি সি-কে। টুর্নামেন্টে আনন্দ ভবনের পক্ষে এটিই প্রথম জয়। পূর্ববর্তী তিনটি ম্যাচে আনন্দ ভবন যথাক্রমে স্কাইলার্ক-এর কাছে ৩-৭ গোলে, বিবেকানন্দ ক্লাবের সঙ্গে ০-৩ গোলে এবং ব্লাড মাউথের কাছে ০-৭ গোলে হেরেছিল। পক্ষান্তরে এনএসআরসিসি প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ব্লাড মাউথ এবং স্কাইলার্ক-এর সঙ্গে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিতেই তাদের পিছিয়ে পড়তে হয়েছে। বিবেকানন্দ ক্লাবের সঙ্গে হেরেছিল ১-২ গোলের ব্যবধানে। আজকের ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটের মাথায় আনন্দ ভবনের সজল দাস একটি গোল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে আর কোনও গোল হয়নি বলে সজলের গোলটিই জয় সূচক গোলের রূপ পায়। এদিকে এন এস আর সি সি-র মোঃ আব্দুল্লাহকে খেলায় অসদাচরনের দায়ে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, হরি শর্মা, সুপ্রিয়া দাস ও তাপসী পাল। দিনের খেলা: বেলা একটায় বিবেকানন্দ ক্লাব বনাম সাই স্যাগে। বিকেল তিনটায় ভারতরত্ন সংঘ বনাম ব্লাড মাউথ ক্লাব। পুলিশ মাঠে, সুপার লিগের ম্যাচ।

Releated Posts

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top