News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে জুতো তৈরির ফ্যাক্টরিতে আগুন, দমকলের তৎপরতায় বিপদ থেকে রক্ষা
Image

দিল্লিতে জুতো তৈরির ফ্যাক্টরিতে আগুন, দমকলের তৎপরতায় বিপদ থেকে রক্ষা

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায়, এমএসসি মলের কাছে অবস্থিত একটি জুতো তৈরির কারখানায়। শুক্রবার সকালে ওই কারখানায় আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৮টি ইঞ্জিন। পরে আরও দু’টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়।

ততক্ষণে ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে ভিতরে থাকা সমস্ত কিছু। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর দুপুরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮.৩৪ মিনিট নাগাদ ফোন করে জানানো হয়, সি-৩৫৮ নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির কারখানায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top