ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। সুপার লিগের ক্রীড়া সূচি তৈরি হয়েছে। টিএফএ আয়োজিত সি-ডিভিশন ক্লাব ফুটবলের সুপার ফোর-এর খেলা ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। চার দলীয় সুপার লিগের খেলা তিনদিন, ২৫, ২৭ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন দুটো করে মোট ছটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গ্রুপ লীগের খেলা থেকে চারটি দল সুপার লিগের জন্য ছাড়পত্র অর্জন করে নিয়েছে। গ্রুপ-এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন বিবেকানন্দ ক্লাব এবং গ্রুপ রানার্স ব্লাডমাউথ ক্লাব সুপার লিগে খেলবে। গ্রুপ-বি থেকে ভারতরত্ন সংঘ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সাই স্যাগ গ্রুপ রানার্স এর স্বীকৃতি পেয়ে সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। সুপার লিগের প্রতিটি খেলাই হবে এডি নগর পুলিশ মাঠে। ২৫ সেপ্টেম্বর বেলা একটায় বিবেকানন্দ ক্লাব খেলবে সাই স্যাগের বিরুদ্ধে। বিকেল তিনটায় ভারতরত্ন সংঘ খেলবে ব্লাডমাউথের বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর বেলা একটায় বিবেকানন্দ ক্লাব খেলবে ভারতরত্ন সংঘের বিরুদ্ধে। বিকেল তিনটায় ব্লাড মাউথ ক্লাব খেলবে সাই স্যাগের বিরুদ্ধে। ২৯ সেপ্টেম্বর বেলা একটায় বিবেকানন্দ ক্লাব খেলবে ব্লাডমাউথের বিরুদ্ধে। বিকেল তিনটায় ভারতরত্ন সংঘ খেলবে সাই স্যাগের বিরুদ্ধে।

C-Division Super League:সি-ডিভিশন সুপার লিগের ক্রীড়া সূচি
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

















