ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। পানিসাগরে ফুটবল টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ খেলায় আজ, বৃহস্পতিবার জুম্মা ফুটবল ক্লাব ৩-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে সাইথা বাংলাই ক্লাবকে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়েছিল। জুম্মা ফুটবল ক্লাবের কেসপো প্রথমার্ধে একটি গোল করে দলকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে শ্যামবাল ও ডিংডিং পরপর দুটি গোল করে ৩-০ তে দলকে এগিয়ে রাখার পাশাপাশি জয় সুনিশ্চিত করে নেয়। পক্ষান্তরে, সাইথা বাংলাই ক্লাবের কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেনি। গোল পরিশোধেরও কোনও সুযোগ পায়নি। শেষ পর্যন্ত জুম্মা ফুটবল ক্লাব ৩-০ গোলে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিনহা।

Panisagar :পানিসাগর ফুটবলে জুম্মা এফ.সি জয়ী
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

















