News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:উদয়পুরের ছনবনে সিপিএমের সভায় যোগদিতে যাওয়া গাড়িতে হামলা, গুরুতর আহত ১১ জন কর্মী
Image

Attack:উদয়পুরের ছনবনে সিপিএমের সভায় যোগদিতে যাওয়া গাড়িতে হামলা, গুরুতর আহত ১১ জন কর্মী

আগরতলা, ২১ সেপ্টেম্বর : উদয়পুরে বিরোধী দল সিপিএমের কর্মী সমর্থকদের ওপর হামলায় ১১ জন কর্মী সমর্থক আহত হয়েছেন৷ ঘটনা বুধবার৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরে তীব্র রাজনৈতিক উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে৷

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে মন্দির নগরী উদয়পুরে বুধবার সিপিআইএমের এক সভা ছিল৷ সেখানে বিরোধী দলেনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা ছিল৷ সেই সভায় যোগ দেওয়ার জন্য কিল্লা থেকে একটি গাড়ি করে দলীয় কর্মী সমর্থকরা উদয়পুরে আসছিলেন৷ আসার পথে ছনবন এলাকায় গাড়িতে হামলা চালানো হয়৷ তাতে সিপিএমের নেতাকর্মী সমর্থকসহ ১১ জন আহত হন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদয়পুরের বিস্তীর্ণ এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ আহত সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন৷

ঘটনার খবর পেয়ে বিরোধী দলনেতা মানিক সরকার সিপিআইএম নেতা রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ গোমতী জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন দলীয় নেতা কর্মী সমর্থকদের দেখে আসেন এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ দলীয় কর্মী সমর্থকদের ওপর এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রাজ্যের শাসক দল পরিকল্পিতভাবে এই ঘটনা সংঘটিত করেছে বলেও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷

তাদের আরো অভিযোগ রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএমের মিটিং মিছিল বন্ধ করার জন্য নানাভাবে চক্রান্ত করা হচ্ছে এবং হামলা চালানো হচ্ছে৷ এভাবে হামলা সংগঠিত করে দলীয় নেতাকর্মীদের আহত করে দলকে স্তব্ধ করা যাবে না বলেও নেতৃবৃন্দ স্পষ্ট মন্তব্য করেছেন৷ উদয়পুরের ছনবনে সিপিআইএম নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top