News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাস্যকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিমোহিত করার অদ্ভুত প্রতিভা ছিল রাজু শ্রীবাস্তবের : রাষ্ট্রপতি
Image

হাস্যকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিমোহিত করার অদ্ভুত প্রতিভা ছিল রাজু শ্রীবাস্তবের : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): টানা ৪২ দিন ধরে টানাপোড়েনের পর বুধবার জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৫৮ বছর। নতুন দিল্লির এইমস-এ তাঁর চিকিৎসা চলছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকবার্তায় জানিয়েছেন, প্রখ্যাত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবের অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হাস্যকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিমোহিত করার এক অদ্ভুত প্রতিভা ছিল তাঁর। রাজু শ্রীবাস্তবের জন্য ভারতে কমেডির মঞ্চায়ন নতুন পরিচিতি পায়। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করে বলেছেন, অসাধারণ প্রতিভাবান এই শিল্পীর প্রয়াণে বিনোদন জগতের এক বিরাট ক্ষতি হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এক টুইট বার্তায়, রাজুর পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top