News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি সরকারের আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত ৪০ টি স্থানে ইডি-র অভিযান
Image

দিল্লি সরকারের আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত ৪০ টি স্থানে ইডি-র অভিযান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি বড় পদক্ষেপ নিয়েছে। শুক্রবার এই মামলায় ইডি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নেল্লোর, চেন্নাই এবং দিল্লি সহ সারা দেশে ৪০ টি স্থানে অভিযান চালিয়েছে।

সূত্রের মতে, দিল্লির আবগারি নীতিতে অনিয়মের সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের তদন্তের জন্য ইডি সারা দেশে প্রায় ৪০ টি জায়গায় অভিযান চালিয়েছে। আবগারি নীতিতে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় সিবিআই এফআইআর-এর ভিত্তিতে তদন্ত সংস্থা এই পদক্ষেপ নিয়েছে। এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও কয়েকজন আমলাকে অভিযুক্ত করা হয়েছে। তবে আবগারি নীতি এখন প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, আবগারি নীতিতে কারচুপির অভিযোগে রাজধানী দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালিয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর ইডি এই মামলায় দিল্লি এবং দেশের অন্যান্য শহরের ৩৫টিরও বেশি জায়গায় অভিযান চালিয়েছিল।

Releated Posts

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top