News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:খোয়াইয়ে সিপিএম সমর্থক ছয়টি বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট
Image

Attack:খোয়াইয়ে সিপিএম সমর্থক ছয়টি বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা বাড়িঘর ভাঙচুর এবং সম্পদ নষ্ট করে দেওয়ার ঘটনা ততই বৃদ্ধি পাচ্ছে৷ খোয়াইয়ের বারবিল এলাকায় সিপিএম সমর্থক বেশ কয়েকটি বাড়িঘরে বুধবার রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বুধবার রাতে খোয়াই থানাধীন বারবিল পঞ্চায়েত এলাকার ঋষিপাড়ার  সি পি আই এমর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা করে শাসকদলের দুর্বৃত্তরা৷ ছয়টি বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাঙচুর করা সহ দুজনকে শারীরিক নিগৃহীত করা হয়৷ আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ সি পি আই এমর খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে অভিযোগ করে ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷ একটি অটোরিকশা ভাঙচুর করা হয়৷ হরিপদ মণিদাস, সুবোধ মণিদাস , শ্রীকৃষ্ণ ঋষিদাস, জয়কৃষ্ণ ঋষিদাস, ভজন মণিদাসের বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা৷ বাড়িঘর ভাঙচুর করা ছাড়াও দুষ্কৃতীরা সুবোধ মণিদাসের একটি অটো রিক্সা ভেঙে দেয়৷ 

বৃহস্পতিবার সকালে সি পি আই এমের রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে ও মহকুমা কমিটির সদস্য গৌতম পাল আক্রান্ত পরিবারের বাড়ি ঘর  পরিদর্শন করেন৷ নেতৃবৃন্দ আক্রান্ত পরিবারগুলোর লোকজনদের সাথে কথা বলেন৷ বিধায়ক নির্মল বিশ্বাস জানান, বি জে পি দলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে৷ ক্রমেই জনবিচ্ছিন্নতা বাড়ছে৷ সন্ত্রাস করেও মানুষকে এখন দমিয়ে রাখা যাচ্ছে না৷ মানুষ ভয়ভীতি হুমকী দুপায়ে মাড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসছেন৷ জোর করে মানুষের মুখ আর বন্ধ করে রাখা যাচ্ছে না৷ বি জে পি ’’-র দিন শেষ৷ এটা বুঝতে পারছে ওরা৷ তাই সাধারণ মানুষের ওপর আবার সন্ত্রাস নামিয়ে আনছে৷ কিন্তু মানুষ নিজেরাই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন৷ সন্ত্রাসের যোগ্য জবাব মানুষই দেবেন বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি৷ বিরোধীদলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা এবং সন্ত্রাস বন্ধ করা না হলে এর যোগ্য জবাব দিতে সিপিআইএম প্রস্তুত বলেও তিনি দিয়েছেন৷

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top