News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টিতে ফের ভিজল তিলোত্তমা, ভারী নয় ছিঁটেফোঁটা বৃষ্টিপাতে স্বস্তি পেল দক্ষিণবঙ্গ
Image

বৃষ্টিতে ফের ভিজল তিলোত্তমা, ভারী নয় ছিঁটেফোঁটা বৃষ্টিপাতে স্বস্তি পেল দক্ষিণবঙ্গ

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। সেই মতো বৃহস্পতিবার ভোর থেকেই হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় এদিন ভোর থেকেই হালকা বৃষ্টি শুরু হয়। ছিঁটেফোঁটা বৃষ্টিতেই মিলেছে স্বস্তি।

নীল-সাদা রোদ ঝলমলে আকাশের দেখা এখনও মেলেনি তিলোত্তমায়। এদিন সকালেও মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে ভিজেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল স্বাভাবিক জনজীবন। বুধবার দিনভর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেভাবে বৃষ্টি হয়নি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরপর বৃহস্পতিবার ভোর থেকেই ফের শুরু হয়েছে বৃষ্টি। আবহবিদরা জানিয়েছেন, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top