News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:শান্তিরবাজারে দূর্ঘটনায় নিহত বাইক চালক, আহত আরও একজন
Image

Accident:শান্তিরবাজারে দূর্ঘটনায় নিহত বাইক চালক, আহত আরও একজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর : গার্ধাং বাজার সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনায় আহত এক ও নিহত এক৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার থানায় খবর আসে গার্ধাং বাজার সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনা ঘটে৷ ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন টিআর ০৮ সি ১৭৫৬ নাম্বারের মালবাহী ট্রাক  ও টি আর ০৮ সি ৪৫৪৩ নাম্বারের বাইকে সজোরে ধাক্কা দেয়৷  এতে করে বাইক চালক ও বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়৷ 

দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসাপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে ও অপর একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷  জানা যায় মালবাহী ট্রাকটি বিলোনিয়ার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো ও অপরদিকে বাইকটি শান্তির বাজারের দিকে আসতে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে৷ এই দুর্ঘটনায় মৃত যুবক হলো চেলাবাই মগ (২৭)  ও আহত হলো অংথাই মগ (২৭)৷ দুজনেই গার্ধাং এলাকার বাসিন্দা বলে জানা যায়৷  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  দুর্ঘটনাগ্রস্থ বাইক ও গাড়ীটি আটক করে শান্তির বাজার থানায় নিয়ে আসে৷  

Releated Posts

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top