News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০০ কোটির মাদক-সহ পাকিস্তানি নৌকা আটক, পাকড়াও ৬ পাক নাগরিক
Image

২০০ কোটির মাদক-সহ পাকিস্তানি নৌকা আটক, পাকড়াও ৬ পাক নাগরিক

আহমেদাবাদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ফের পাকিস্তানি নৌকা পাকড়াও করল উপকূলরক্ষী বাহিনী, গুজরাট এটিএস ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ভারতীয় জলসীমা থেকে পাকড়াও করা হয়েছে একটি পাকিস্তানি নৌকাকে। ৪০ কেজি মাদক নিয়ে পাকিস্তানের ওই নৌকাটি ভারতীয় জলসীমায় দাঁড়িয়ে ছিল। ৪০ কেজি মাদকের বর্তমান মূল্য ২০০ কোটি।

ভারতীয় জলসীমার কাছাকাছি দাঁড়িয়ে থাকা পাক নৌকাাটিকে পাকড়াও করলে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। এই মুহূর্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পাক নৌকা থেকে যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য সামনে আসে, সেদিকে তাকিয়ে এটিএস ও উপকূলরক্ষী বাহিনী। উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট এটিএস যৌথ অভিযান চালিয়ে ভারতীয় জলসীমার ৬ মাইল ভিতরে একটি পাকিস্তানি নৌকাকে আটক করে, ওই নৌকা থেকে ২০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গুজরাটের জাখাউ উপকূলে ৩৩ নটিক্যাল মাইল দূরে উপকূলরক্ষী বাহিনীর দু’টি ফাস্ট অ্যাটাক বোট পাকিস্তানি নৌকাকে ঘিরে ধরে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top