News Flash

  • Home
  • খেলা
  • মরুশহরে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা
Image

মরুশহরে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

দুবাই, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরার শিরোপা পেল শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত দেশটির পালাবদল হয়েছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দ্বীপরাষ্ট্র থেকে এশিয়া কাপ সরে যায়। রবিবার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপ ঘরে নিয়ে গেল শ্রীলঙ্কা। শেষ বার এশিয়া কাপ শ্রীলঙ্কা জেতে ২০১৪ সালে।

রবিবার টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। কুশল মেন্ডিসের উইকেট শুরুতেই ছিটকে দেন নাসিম শাহ। শ্রীলঙ্কার রান তখন মাত্র ২। আরেক ওপেনার নিসাঙ্কাও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২৩ রানেই শ্রীলঙ্কার দুই ওপেনার ফিরে যান ডাগ আউটে। নিসাঙ্কাকে ফেরানোর পরে হ্যারিস রাউফ ফের আঘাত হানেন শ্রীলঙ্কার ইনিংসে। দলীয় রান যখন ৩৬, তখন হ্যারিস রাউফ ফিরিয়ে দেন শ্রীলঙ্কার ব্যাটার গুণতিলককে (১)। ধনঞ্জয় ডি’ সিলভা ২৮ রানে আউট হন। তবে শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরান রাজাপক্ষে ও হাসারাঙ্গা। শেষে শ্রীলঙ্কার ব্যাটাররা ২০ ওভারে করে ৬ উইকেটে ১৭০ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম ও ফকর জামান দ্রুত ফিরে যান। অবশ্য প্রথম ওভারেই শ্রীলঙ্কার বোলার মদুশঙ্কা ১১টি বল করেন। ২২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। মহম্মদ নওয়াজ মাত্র ৬ রানে ডাগ আউটে ফেরেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আস্কিং রেট বাড়তে থাকে। রিজওয়ান মোক্ষম সময়ে ফিরলেন। ৪৯ বলে ৫৫ রান করেন পাক উইকেটকিপার। প্রবল চাপের মুখে নিজেদের প্রযোগ করতে ব্যর্থ হন খুশদিল শাহ, আসিফ আলিরা। শেষ পর্যন্ত পাকিস্তান থামে ১৪৭ রানে। এশিয়ার ক্রিকেট তাজ উঠল শ্রীলঙ্কার মাথায়।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top