News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে আগামী ৫-দিন বৃষ্টির সম্ভাবনা নেই, রাজধানীতে বাড়বে গরমের দাপট
Image

দিল্লিতে আগামী ৫-দিন বৃষ্টির সম্ভাবনা নেই, রাজধানীতে বাড়বে গরমের দাপট

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : আগস্টে এমনিতেই বৃষ্টির ঘাটতি রয়েছে দেশের রাজধানীতে। সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে মৌসুমি অক্ষরেখা ততটা সক্রিয় নয়। এই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানাল, আগামী ৫ দিন দিল্লিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে রাজধানীতে বাড়বে গরমের দাপট। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে দিল্লিতে এখনও পর্যন্ত মাত্র ৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে যে সময় ৫২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। চলতি বছরে দিল্লিতে এখনও পর্যন্ত বৃষ্টির অনেকটাই ঘাটতি রয়েছে। আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস না থাকায় রাজধানীজুড়ে বাড়বে গরমের অস্বস্তি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top