News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:রাতে ঘুমাতে পারি না, চিন্তা হয় : মমতার প্রকাশ্য মন্তব্য নিয়ে তোপ নেটিজেনদের
Image

Mamata Banerjee:রাতে ঘুমাতে পারি না, চিন্তা হয় : মমতার প্রকাশ্য মন্তব্য নিয়ে তোপ নেটিজেনদের

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষারত্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য মন্তব্য নিয়ে তোপ দেগেছেন নেটিজেনরা। একটি দৈনিকের অনলাইন সংস্করণে তাঁর এই মন্তব্যের জেরে ৪০ মিনিটে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২ হাজার ৫০০, ৪৭৪ ও ৫০। মন্তব্যের সিংহভাগেই রয়েছে সমালোচনা।

মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি হিসাবে ব্যবহৃত হয়েছে, “রাতে ঘুমাতে পারি না। চিন্তা হয়। ১০০ দিনের টাকা ঠিকমতো দিতে পারব তো? ট্রেজারিতে টাকা আছে তো?” প্রতিক্রিয়ায় ভানু শর্মা লিখেছেন, “আর জনগণের চিন্তা হয়, কাজ করে টাকা পাবো তো, না চোর দলের নেতারাই সব ঝেড়ে দেবে।“ অমর ভৌমিক লিখেছেন, “আমি তোমার এই কথাটা সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখবো বাছা।”

সৌমিক চ্যাটার্জী লিখেছেন, “এত চিন্তা এই বয়সে করবেন না। পদত্যাগ করে বাড়িতে একটু বিশ্রাম নিন। বানপ্রস্থে যান।” গৌতম ভৌমিক লিখেছেন, “আমরা এক রাত্রি না ঘুমালে পরদিন শরীর চলতে চায় না আর উনি মঞ্চে ফুটবলে লাথি মারেন ওই ভাঙ্গা পায়ে।” বাবলু চৌধুরী লিখেছেন, “অরন্যে রোদন করে লাভ কী? পুরোটাই তো নাটক। শুষ্ক মরুভূমিতে যতই জল ঢালো পুরোটাই চলে যাবে এর তার ফ্লাটে। ভোটের সময় তার কিছুটা বের হবে ভোট কেনার জন্য ও ভোট মেশিনারি চালানোর জন্য।”

বর্ণালী শীল লিখেছেন, “একসাথে কয়েক শিশি ঘুমের ওষুধ খেয়ে নিন না। তারপর আপনিও শান্তিতে ঘুমাবেন আর আমরাও শান্তিতে ঘুমাবো।” জয়দীপ চ্যাটার্জী লিখেছেন, “বড় মিথ্যাবাদী। ধিক্কার জানাই মমতা ব্যানার্জীকে।” অমিতাভ সাহা লিখেছেন, “রাতে ঘুম না আসার অনেক কারণ রয়েছে বর্তমানে। সেটা মেনে নিলাম। কিন্তু কখনোই ১০০ দিনের টাকার জন্য নয় ওটা।”

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top