News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে চা শ্রমিকদের জমির অধিকার দিয়েছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী
Image

মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে চা শ্রমিকদের জমির অধিকার দিয়েছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জমির অধিকার দিয়েছে এই সরকার। কারণ জমির অধিকারই হচ্ছে সবচেয়ে বড় অধিকার। আজ ভারতীয় টি বোর্ডের সহায়তায় ত্রিপুরা টি বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘রান ফর টি’-এর উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

আজকের এই কর্মসূচিতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা, ভারতীয় টি বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনাল অফিসের এক্সিকিউটিভ অফিসার অরুনিতা ফুকন যাদব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘রান ফর টি’ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর পার্শ্ববর্তী টি কর্ণার থেকে শুরু হয়ে টিআরটিসি, তুলসীবতী স্কুল, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে আবার টি কর্ণারে এসে মিলিত হয়।

এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গরিব অংশের মানুষের সার্বিক বিকাশ‍ই এই সরকারের লক্ষ্য। চায়ের উৎপাদন বৃদ্ধি করে রাজ্যের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। রাজ্যের চা শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প এক ইতিবাচক পদক্ষেপ। এই প্রকল্পে চা শ্রমিকরা নিজস্ব বসত জমির অধিকার সহ পানীয়জল, বিদ্যুৎ, শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের সুবিধা পাবে।

তাঁর কথায়, ত্রিপুরা চাকে জনপ্রিয় করার লক্ষ্যে চায়ের লোগো তৈরি, ত্রিপুরেশ্বরী নামে ব্র্যান্ডিং করার পাশাপাশি চায়ের নিলাম বাজার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজন্য আমল থেকেই রাজ্যে চা চাষ শুরু হয়। চা উৎপাদনে ত্রিপুরা দেশে ষষ্ঠ স্থানে রয়েছে। ত্রিপুরার চা কে সহজলভ্য করার জন্য সরকার রেশনিং ব্যবস্থার মাধ্যমে সুলভ মূল্যে জনগণের কাছে চা পৌঁছে দিচ্ছে।এদিন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরায় গুণগত মান সম্পন্ন চা উৎপাদিত হচ্ছে। ত্রিপুরায় চা শিল্প ও শ্রমিকদের কল্যাণে কাজ করছে সরকার এবং চা উন্নয়ন নিগম। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top