News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ; সেরাম, বিল গেটসকে নোটিশ বম্বে হাইকোর্টের
Image

কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ; সেরাম, বিল গেটসকে নোটিশ বম্বে হাইকোর্টের

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স.): কোভিশিল্ড টিকা নেওয়ার পর তাঁর ডাক্তার মেয়ের মৃত্যু হয়, তাই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বম্বে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলায় ভারত সরকার, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এইমস-র ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার প্রধান ভিজি সোমানি এবং অন্যান্যদের নোটিশ পাঠাল বম্বে হাইকোর্ট। দিলীপ লুনাওয়াত নামের ওই ব্যক্তির অভিযোগ, কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই তাঁর মেয়ে স্নেহাল লুনাওয়াতের মৃত্যু হয়েছে। কোভিড টিকার সুরক্ষা সম্পর্কে মিথ্যা দাবি করে তথ্যগুলিকে ভুলভাবে উপস্থাপন করা ও চিকিৎসকদের টিকা নিতে বাধ্য করার জন্য ভারত সরকার ও অন্যদের দায়ী করেছেন দিলীপ।

ঔরঙ্গাবাদের বাসিন্দা দিলীপ লুনাওয়াত আদালতকে জানিয়েছেন, তাঁর মেয়ে একজন ডাক্তার এবং ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সিনিয়র লেকচারার ছিলেন। তিনি বলেন, ইনস্টিটিউটের সকল স্বাস্থ্যকর্মীর সঙ্গে তাঁর মেয়েকেও টিকা নিতে বাধ্য করা হয়। লুনাওয়াতের অভিযোগ, তাঁর মেয়েকে আশ্বস্ত করা হয়েছিল যে টিকা সম্পূর্ণ নিরাপদ ও কোনও ঝুঁকি নেই। লুনাওয়াত দাবি করেছেন, ভিজি সোমানি এবং রণদীপ গুলেরিয়া বেশ কয়েকটি সাক্ষাৎকারে জনগণকে আশ্বস্ত করেছিলেন যে কোভিড টিকা নিরাপদ। যদিও কোভিশিল্ড টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তাঁর মেয়ে ২০২১ সালের ১ মার্চ মারা যান। উল্লেখ্য, ২০২০ সালে ভারত ও অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য কোভিশিল্ড টিকা তৈরি এবং সরবরাহের প্রক্রিয়াকে গতিশীল করতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বে নামে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top