News Flash

Image

করিমগঞ্জের সলগই‌য়ে গ্রেফতার চার জুয়া‌ড়ির জেল হাজ‌ত

পাথারকান্দি (অসম), ৩১ আগস্ট (হি.স.) : জুয়ার আসর থেকে বাজা‌রিছড়া পু‌লি‌শের হা‌তে ধৃত চার জুয়া‌ড়ির ঠাঁই হল জেল হাজ‌তে। ধৃত‌দের সলগইয়ের জবরুল ইসলাম, কটাম‌ণির ফয়জুল ইসলাম ও পাণ্ডব রিয়াং এবং বাজা‌রিছড়ার রাজু সিংহ বলে শনাক্ত করা হয়েছে। জুয়া খেলার তাস, চার‌টি মোবাইল সেট, নগদ টাকা ও দু‌টি মোটর বাইক স‌মেত মঙ্গলবার সন্ধ্যায় সলগই বাজার এলাকার এক গোপন ডেরা থে‌কে আটক ক‌রেছিল বাজারিছড়া পু‌লিশ।

ধৃত‌দের রাতভর থানায় আট‌কে জিজ্ঞাসাবাদ ক‌রে আজ বুধবার করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হ‌য়। শুনানি শেষে আদাল‌তের নি‌র্দেশে তা‌দের ঠাঁই হয় জেলা করাগারে।

এ ব্যাপারে ওসি চির‌ঞ্জিৎকুমার বরা জানান, ধৃতরা দীর্ঘদিন ধ‌রে আরও কয়জন‌কে স‌ঙ্গী ক‌রে সলগই বাজা‌রের এক‌টি ডেরায় টাকার বি‌নিম‌য়ে তাস খে‌লে আস‌ছিল। ‌গণ-অভি‌যো‌গের ভি‌ত্তিতে ঘটনাটি পু‌লি‌শের নজ‌রে আসে। প‌রে অভিযান চা‌লি‌য়ে চার জন‌কে পাকড়াও করা সম্ভব হ‌লেও বা‌কিরা পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়। পলাতকদের নাম ও প‌রিচয় পাওয়া গে‌ছে। তা‌দের ধর‌তে পু‌লিশ সব‌দি‌কে জাল বি‌ছি‌য়ে‌ছে। তিনি জানান, ধৃত‌দের বিরু‌দ্ধে ১৫৯/২২ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪ ধারায় মামলা রজু করা হ‌য়ে‌ছে।

কয়েকদিন আগে ক‌ন্টেকছড়া থে‌কে আরও দুজন‌কে নিষিদ্ধ তিরের টি‌কিট বি‌ক্রির দা‌য়ে পাকড়াও ক‌রে আদাল‌তে সম‌ঝে দেওয়া হয়। জুয়া‌ড়ি‌দের বিরু‌দ্ধে এ ধরনের পু‌লিশি অভিযান অব‌্যাহত থাক‌বে বলে দৃঢ়তার সঙ্গে জানান ওসি চির‌ঞ্জিৎ বরা।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে সিকিমে চালু বিজোড়-জোড় গাড়ি নীতি, প্রধানমন্ত্রীর আহ্বানের পর উদ্যোগ

গ্যাংটক, ১৯ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণ ও দায়িত্বশীল প্রশাসনের আহ্বানের পর সিকিম দেশটির প্রথম রাজ্য…

ByBySandeep Biswas May 19, 2026

অসম জাতীয় পরিষদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁই

গুয়াহাটি, ১৯ মে (আইএএনএস): ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজেন গোহাইন মঙ্গলবার আঞ্চলিক দল আসাম জাতীয় পরিষদ (এজেপি) থেকে ইস্তফা…

ByByNews Desk May 19, 2026

শঙ্করদেবের ঐতিহ্যে আবদ্ধ অসম-মনিপুর, বৈষ্ণব সংস্কৃতির বন্ধন আজও অটুট: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ মে (আইএএনএস): অসম ও মনিপুরের মধ্যে বহু শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের কথা তুলে ধরে…

ByByNews Desk May 19, 2026

মিজোরামে ১,২০০ ডেটোনেটর উদ্ধার, এক ব্যক্তি গ্রেফতার করল অসম রাইফেলস

আইজল, ১৮ মে: মিজোরামের আইজল জেলায় বড়সড় অভিযান চালিয়ে ১,২০০টি ডেটোনেটর উদ্ধার করল আসাম রাইফেলস। ঘটনায় এক ব্যক্তিকে…

ByByNews Desk May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top