News Flash

  • Home
  • খেলা
  • দাবা : বয়স ভিত্তিক বিভাগের ফলাফলে সিনিয়র গ্রুপেও দাপট মেট্রিক্স দাবাড়ুদের
Image

দাবা : বয়স ভিত্তিক বিভাগের ফলাফলে সিনিয়র গ্রুপেও দাপট মেট্রিক্স দাবাড়ুদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। আবারও রেটিং দাবা আসর করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য দাবা সংস্থা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ওই আসর করার পরিকল্পনা রয়েছে। রেটিং আসরের শেষেই হবে রাজ্য দাবা সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এমনই পরিকল্পনা নিচ্ছেন রাজ্য দাবা সংস্থার কর্তারা। এদিকে মঙ্গলবার শেষ হলো ৪৮ তম রাজ্য রেটিং দাবা প্রতিযোগিতা। ওই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অভিজ্ঞান ঘোষ। এবারের রাজ্য সিনিয়র আসরেও দাপট দেখালেন মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। প্রথম ১০ জনে স্থান করে নিয়েছেন সূর্যময় ভট্টাচার্য (‌সপ্তম) এবং আরাধ্যা দাস (‌অষ্টম)। ‌‌আসরেও ওই আসরে বয়সভিত্তিক বিভাগের বিজয়ীদের নামও ঘোষনা করে রাজ্য দাবা সংস্থা। বিজয়ীদের নাম:‌ অনূর্ধ্ব-‌৭ বালক বিভাগে আদ্রুষ কর্মকার, পিতাম্বর দেবনাথ, রোহিল সাহা, বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শ্রেয়ভী কর, অদ্রিজা সাহা, অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির রোদ্র মজুমদার, রুদ্রনীল দেবনাথ, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির শায়নিকা বনিক, অনূর্ধ্ব-‌১১ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শাক্য সিংহ মোদক, দত্ত মেগনাস, মেট্রিক্স চেস আকাদেমির আযুষ সাহা, বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির আকৃতি দেবনাথ, সমাদ্রিতা সরকার, একান্তিকা সরকার, অনূর্ধ্ব-‌১৩ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির সোমরাজ সাহা, মেট্রিক্স চেস আকাদেমির তপোজিৎ মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির অনুরাগ ভট্টাচার্য, বালিকা বিভাগে সমৃদ্ধি ঘোষ, মেট্রিক্স চেস আকাদেমির শ্রেয়শী সাহা, মেট্রিক্স চেস আকাদেমির মঞ্জিষ্ঠা দেবনাথ, অনূর্ধ্ব-‌১৫ বালক বিভাগে অগ্রজিৎ পাল, অত্রায়া রায় বর্মন, আগ্নিক রায় বর্মন, অনূর্ধ্ব-‌৫০ বিভাগে অভিজিৎ চৌধুরি, দত্ত উমাশঙ্কর, রতন কুমার দে প্রথম তিনটি স্থান দখল করেন। সেরা মহিলা দাবাড়ুর সম্মান পেয়েছেন শিখা দাশগুপ্ত।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top