News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুধবার থেকে প্রত্যাহৃত অভ্যন্তরীণ বিমান ভাড়ার আর উর্ধ্বসীমা থাকল না
Image

বুধবার থেকে প্রত্যাহৃত অভ্যন্তরীণ বিমান ভাড়ার আর উর্ধ্বসীমা থাকল না

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি. স.) : বুধবার অর্থাৎ ৩১ অগাস্ট থেকে অভ্যন্তরীণ বিমান ভাড়ার আর উর্ধ্বসীমা থাকল না। প্রশ্ন উঠেছে, এ বার কি অন্তর্দেশীয় বিমান ভাড়া আদৌ কমবে, না ঘুরপথে বাড়ানো হবে?

চলতি মাসের গোড়ার দিকেই কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, প্রায় ২৭ মাস আগে ঘরোয়া উড়ানের ভাড়ার উপর চাপানো উর্ধ্বসীমা সরিয়ে নেওয়া হবে। আবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানায় যে, উড়ানে ভ্রমণের চাহিদা ক্রমবর্ধমান চাহিদার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর বলছে, যাত্রীদের জন্য কোনটা উপযুক্ত সেটা পর্যালোচনা করেই উড়ান সংস্থা ভাড়া ধার্য করতে পারবে। ফলে আরও পর্যটকদের আকর্ষণ করতে বিমান সংস্থাগুলি উড়ানের টিকিটের উপর বিভিন্ন রকম দুর্দান্ত ছাড়ও দিতে পারে। তবে আগে এই ছাড় দিতে পারছিল না বিমান সংস্থাগুলি। কারণ সরকারই অন্তর্দেশীয় উড়ানের ভাড়ার উর্ধ্ব এবং নিম্নসীমা বেঁধে দিয়েছিল।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top