News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্মান পাচ্ছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্য
Image

পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্মান পাচ্ছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্য

আগরতলা, ৩১ আগস্ট (হি. স.) : শিক্ষকতার জীবনে অসামান্য অবদানের জন্য এবছর শিক্ষক দিবসে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্মান পাচ্ছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্য। এছাড়া, এবছর শিক্ষক দিবসে ৯ টি বিদ্যালয়, একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি পলিটেকনিক কলেজ বিভিন্ন শ্রেণীতে শ্রেষ্টত্বের পুরস্কার পাবে।

বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এক চিঠিতে উত্তর ব্রজপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্যকে লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি, রাজ্য নির্বাচক কমিটি সর্বসম্মতিক্রমে আগামী ৫ সেপ্টেম্বর ৬১ তম শিক্ষক দিবসে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্মানের জন্য আপনাকে বাছাই করেছে। তাই, আপনাকে অনুরোধ, আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় এমবিবি কলেজের রবীন্দ্র হলে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্য শিক্ষকতার জীবনে অকৃত্তিম অবদান রেখেছেন। তাঁর বহু ছাত্র সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। বিভিন্ন উঁচু পদে কর্মরত রয়েছেন। এখনো তিনি সমাজের দুর্বল অংশের ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াচ্ছেন। তাতে, বহু ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। এদিকে, বিভিন্ন শ্রেণীতে সেরা হওয়ায় ৯ টি স্কুল, একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি পলিটেকনিক কলেজ এবছর পুরস্কার পাচ্ছে। বিদ্যালয় শিক্ষা দফতরের জারি করা তালিকা অনুযায়ী, ঊনকোটি জেলায় গোলধারপুর রুদ্র সিংহ হায়ার সেকন্ডারী স্কুল, উত্তর জেলায় বীর বিক্রম ইনস্টিটিউশন, ধলাই জেলায় উজান চানকেপ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দক্ষিণ জেলায় জোলাইবাড়ি এমএম বালিকা বিদ্যালয়, সিপাহিজলা জেলায় এন সি ইনস্টিটিউশন, গোমতী জেলায় কীরিট বিক্রম ইনস্টিটিউশন, খোয়াই জেলায় মুঙ্গিয়াবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, পশ্চিম জেলায় রানিগঞ্জ বালিকা বিদ্যালয়, মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মহিলা কলেজ ও পলিটেকনিক কলেজ বিভিন্ন শ্রেণীতে শ্রেষ্টত্বের পুরস্কার পাবে।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top