News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জে পি নাড্ডাকে স্বাগত জানাতে প্রস্তুত সিপাহীজলা
Image

জে পি নাড্ডাকে স্বাগত জানাতে প্রস্তুত সিপাহীজলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ আগস্ট৷৷  সোমবার সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দেবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ আগরতলা থেকে উদয়পুর এর উদ্দেশ্যে রওনা দেবে যে জে পি নাড্ডার কনভয়৷ উদয়পুর যাওয়ার পথে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে জে পি নাড্ডাকে স্বাগত জানাবেন বিজেপির কার্যকর্তারা৷ এর মধ্যে সিপাহীজলা জেলার চারটি স্থান নির্ধারণ করা হয়েছে৷ এই চারটি স্থানে বিজেপির কার্যকর্তা সহ স্থানীয় মানুষ জড়ো হয়ে নাড্ডাকে স্বাগত জানাবেন৷ সিপাহীজলা জেলার কমলাসাগর মন্ডলের রাস্তার মাথা, বিশালগড় মন্ডলের শ্যামাপ্রসাদ কর্নার, চড়িলাম মন্ডলের চড়িলাম বাজার এবং বিশ্রামগঞ্জ বাজারে স্বাগত জানাবেন কার্যকর্তারা৷ এর জন্য প্রস্তুতি চলছে জোড় কদমে৷ বিজেপির সিপাহীজলা  (উত্তর) জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক জানান সিপাহীজলা জেলায় প্রবেশের মুখে জাতীয় সড়কের উত্তম ভক্ত চৌমুহনীতে বিশালাকার তোরণ  নির্মাণ করা হয়েছে৷ কমলসাগর মন্ডল কমিটির পক্ষ থেকে গোকুলনগর রাস্তা মাথায় এলাকায় নাড্ডাকে স্বাগত জানানো হবে৷ এরপর বিশালগড় মন্ডল এর মোটর স্ট্যান্ড সংলগ্ণ শ্যামাপ্রসাদ কর্নারে বিপুল সংখ্যক কার্যকর্তা জড়ো হয়ে নাড্ডাকে স্বাগত জানাবেন৷ মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ স্থানীয় কার্যকর্তারা রবিবার দিনভর কাজ করে  শ্যামাপ্রসাদ কর্নার এলাকা সাজিয়ে তুলেছেন৷ এরপর দুপুরে যোগ দেবেন খুমুলুঙ এর জনসভায়৷

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top