News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত
Image

ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ বিভিন্ন সামাজিক ও সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ ব্রাম টিচিং হাসপাতালের ১৭ তম প্রতিষ্ঠা দিবস৷ শুক্রবার থেকেই বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হয়েছে৷ শনিবার ছিল প্রতিষ্ঠা দিবসের প্রধান অনুষ্ঠানটি৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷ এদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তিনি৷ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন৷  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেও এই মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন৷ নিজ অভিজ্ঞতা ও ছাত্র জীবনের স্মৃতিগুলি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মেডিকেল কলেজের সঙ্গে উনার নিজের আবেগ জড়িত৷ তাই এই মেডিকেল কলেজের উন্নয়নের জন্য তিনি সর্বদাই চেষ্টা করে চলেছেন৷ আগামী দিনে এই মেডিকেল কলেজের আরও অগ্রগতি কামনা করেছেন তিনি৷

Releated Posts

খোয়াইয়ে ৩৪০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা

আগরতলা, ৭ অক্টোবর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাস্টমসের যৌথ অভিযান। মঙ্গলবার, ৬ অক্টোবর…

ByByReshmi Debnath Oct 7, 2026

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী পরিকাঠামো নিয়ে সরব সাংসদ বিপ্লব

নিউইয়র্ক, ৭ অক্টোবর: আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর, কার্যকর ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল ভারত। রাষ্ট্রসঙ্ঘের ৮১তম সাধারণ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top