News Flash

  • Home
  • দেশ
  • সোনালী ফোগাট খুনই হয়েছেন, এযাবৎ তদন্তে আস্থা রেখে বললেন তাঁর ভাই রিঙ্কু

সোনালী ফোগাট খুনই হয়েছেন, এযাবৎ তদন্তে আস্থা রেখে বললেন তাঁর ভাই রিঙ্কু

হিসার, ২৬ আগস্ট (হি.স.): বিজেপি নেত্রী ও টিকটকের জনপ্রিয় মুখ সোনালী ফোগাট খুনই হয়েছেন। শুক্রবার এমনই দাবি করলেন সোনালীর ভাই রিঙ্কু। পাশাপাশি এযাবৎ যতটুকু তদন্ত এগিয়েছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। রিঙ্কু জানিয়েছেন, “শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর, পরিবারের সদস্যরাই সিদ্ধান্ত নেবে যে তাঁর মৃত্যুর তদন্তে আমরা সিবিআই চাই কি-না। আমরা নিশ্চিত যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা এখনও পর্যন্ত যতটুকু তদন্ত এগিয়েছে তাতে সন্তুষ্ট।”

সোনালীর মৃত্যুতে হরিয়ানার বিধায়ক গোপাল কান্দার যোগ থাকতে বলে শোনা যাচ্ছে, এ প্রসঙ্গে রিঙ্কু জানিয়েছেন, “না, তেমনটা মোটেও নয়।” কিছু দিন আগে গোয়ায় রহস্যজনক মৃত্যু হয়েছে সোনালীর, প্রাথমিকভাবে জানানো হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই নিয়ে প্রশ্ন তোলে সোনালীর পরিবার। এদিকে, সোনালীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top