News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রয়লার মুরগীর বাচ্চায় রং মেছে উন্নত প্রজাতির বলে বিক্রি, আটক তিন যুবক
Image

ব্রয়লার মুরগীর বাচ্চায় রং মেছে উন্নত প্রজাতির বলে বিক্রি, আটক তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগস্ট৷৷ বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ গ্রামবাসীরা৷ এবার প্রতারক সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী বহিঃরাজ্যের তিন যুবককে৷ ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়া এলাকায়৷ জানা যায়, বিগত কয়েক দিন ধরে রাংখল পাড়া সহ এর পার্শবর্তী এলাকাগুলিতে বহিঃরাজ্যের কিছু যুবক প্রতারণা করছে বলে অভিযোগ৷ এলাকাবাসীর অভিমত বিগত কিছুদিন যাবৎ গ্রামবাসিদের  উন্নত প্রজাতির মোরগ ছানা বলে ব্রয়েলার মুরগের বাচ্চাকে গায়ে রং মেখে বিক্রি করে আসছে চড়া দামে৷ ব্রয়েলার মুরগের বাচ্চার গায়ে রং মেখে বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে অর্থ লুটে চলছিল বলে অভিযোগ৷ বুধবার রাংখল পাড়া এলাকায় প্রতারণা করে মোরগ ছাড়া বিক্রি করতে আসলে স্থানীয় বাসিন্দারা ওই তিন যুবককে আটক করে এবং তাদের কাছে থাকা মোরগ ছানাগুলিকে জল দিয়ে পরিষ্কার করা মাত্রই স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারে এগুলি আসলে ব্রয়লার মোরগের বাচ্চা৷ পরবর্তীতে স্থানীয়রা ওই তিন যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ বহিঃরাজ্যের তিন যুবকের নাম যথাক্রমে মনজু আলম মীর, সৈইদুল পিয়াদা, মুরসিদ গায়েন৷ এদের তিন জনের বাড়ি পশ্চিমবঙ্গে বলে জানা যায়৷ প্রতারণা করে মোরগের ছানা বিক্রি করার দায়ে বর্তমানে ঐ তিন যুবক রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারণা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top