News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে করোনা সংক্ৰমণ নিম্নমুখী, সামান্য বাড়ল মৃত্যু
Image

ভারতে করোনা সংক্ৰমণ নিম্নমুখী, সামান্য বাড়ল মৃত্যু

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। তবেআগের দিনের তুলনায় সামান্য বাড়ল মৃত্যুর সংখ্যা।শনিবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা নামল লক্ষের নিচে। বিগত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৮৩ রোগী সুস্থ হওয়ায় বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৯ হাজার ৮৭৯-তে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার  ৫৩৯ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯৯ হাজার ৮৭৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৩৩২ জন (১.১৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৮৩ রোগী সুস্থ হয়েছেন । ফলে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,১২,২১৮ জন করোনা-রোগী। শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ।  

Releated Posts

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026

সোনিয়া গান্ধীর বই প্রকাশ না করা নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপানউতোর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সংসদীয় দলের (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ না করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top