News Flash

Image

করিমগঞ্জের সোনা‌খিরায় ড্রাগস সহ ধৃত আনিপু‌রের যুবক

পাথারকান্দি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন সোনা‌খিরায় পুলিশের অভিযানে ড্রাগস সহ ধরা পড়েছে এক যুবক। ধৃতকে পার্শ্ববর্তী রাতাবাড়ি থানাধীন আনিপু‌রের জনৈক মকদ্দস আলির বছর ২২-এর ছেলে ফখরুল ইসলাম বলে শনাক্ত করেছে পুলিশ।

জানা গে‌ছে, আজ বৃহস্পতিবার সকা‌লে এএস ১০ এসি ৫৪৫৯ নম্ব‌রের অল্টো কারে উত্তর ত্রিপুরার সিদ্ধেশ্বর থেকে কদমতলা-চাঁদখিরা বিকল্প জাতীয় সড়ক ধ‌রে নিজের বা‌ড়ি ফির‌ছিল ফখরুল ইসলাম। স‌ঙ্গে ছি‌লেন তার মা ও ভা‌তি‌জি। গা‌ড়ি‌টি পাথারকা‌ন্দি থানাধীন সোনা‌খিরা পু‌লিশ চেক পোস্টে পৌঁছলে নিয়মমাফিক তাতে তালা‌শি চালায় পু‌লিশ। তালাশিতে গা‌ড়ির ভিতর থে‌কে প্লাস্টিকে মোড়া এক‌টি পুটুলি থেকে ৪৫টি ড্রাগ‌সের কৌটা উদ্ধার করে পুলিশ। প‌রে তা‌কে পাথারকা‌ন্দি থানায় সম‌ঝে দেন সোনা‌খিরা গেট ইনচার্জ বিভাস সিনহা।

ঘটনা সম্পর্কে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমর‌জিৎ বসুমতা‌রি বলেন, ধৃত ফখরুল ইসলামকে থানায় আট‌কে রে‌খে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, ফখরুলের কাছ থে‌কে কম প‌রিমাণে ড্রাগস বজেয়াপ্ত হওয়ায় তা‌কে গ্রেফতার করা হবে না এবং আদাল‌তেও পেশ করা যা‌বে না।

এদিকে এলাকার অন্য এক‌টি সূত্রের দা‌বি, ছে‌লে‌টি‌কে চক্রান্ত ক‌রে কে বা কারা ফাঁসি‌য়ে দি‌য়ে‌ছে। সম্প্রতি আনিপুরের আরেক যুবক ড্রাগস পাচার কর‌তে গি‌য়ে ত্রিপুরা পু‌লি‌শের হা‌তে ধ‌রে প‌ড়ে বর্তমা‌নে ধর্মনগর জেল হাজ‌তে র‌য়ে‌ছে।

কম প‌রিমাণের ড্রাগসের সঙ্গে কোনও ব্যক্তিকে পু‌লি‌শের ছেড়ে দেওয়ার যুক্তিতে নানা মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এক মহলের বক্তব্য, ড্রাগস ধরা পড়েছে, তা বলে অপরাধীকে ছেড়ে দিলে এলাকায় জাঁকিয়ে বসা সর্বনাশা ড্রাগ‌সের রমরমা বা‌ণি‌জ্যে লাগাম টানা সম্ভবপর নয়। বিগত দি‌নে মাত্র ২০ কৌটা ড্রাগস সহ আটক এক যুবক‌কে পু‌লি‌শের হা‌তে ধরা প‌ড়ে জেল হাজত পর্যন্ত খাট‌তে হয়েছে। ‌কিন্তু এ যাত্রায় ৪৫ কৌটা ড্রাগস ধরার পর পু‌লি‌শের ভমিকা নিয়ে অনেকে নানা প্রশ্ন তুল‌তে শুরু ক‌রে‌ছেন।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top