News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের আইনমন্ত্রী কার্তিকেয় সিংকে বরখাস্ত করার দাবি সুশীল মোদীর
Image

বিহারের আইনমন্ত্রী কার্তিকেয় সিংকে বরখাস্ত করার দাবি সুশীল মোদীর

পটনা, ১৭ আগস্ট ( হি.স.) : বিহারের নয়া আইনমন্ত্রী কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বিহারের বিজেপি রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী বুধবার নীতীশ কুমার সরকারের কাছে সাহস দেখাতে অবিলম্বে মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।

“কীভাবে কার্তিকেয় সিং-র মতো একজন ব্যক্তিকে মন্ত্রী করা হয়েছে, যাকে ১৬ আগস্ট মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল? কীভাবে তাকে বিহারে আইনমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করা হল? বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাহস থাকলে, তাহলে তার অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত” বিজেপির সুশীল মোদী জানিয়েছেন।

গতকাল পটনার রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে একজন আরজেডি বিধায়ককে আইনমন্ত্রী করা হয়েছে। সিংয়ের বিরুদ্ধে ২০১৪ সালে অপহরণ মামলায় অভিযুক্ত এবং তিনি তার হলফনামাতেও স্বীকার করেছেন। সেই ক্ষেত্রে আদালত পরোয়ানা জারি করেছিল। তিনি আদালতে আত্মসমর্পণের পরিবর্তে, আইনমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top