News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ৯-হাজারের ঊর্ধ্বে; ভারতে ৩৬ জনের মৃত্যু, সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ৯-হাজারের ঊর্ধ্বে; ভারতে ৩৬ জনের মৃত্যু, সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্ৰমণ, এবার দেশে ৯-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,০৬২ জন। মৃত্যুর সংখ্যাও একটু বেড়েছে। মঙ্গলবার সারাদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ০৫ হাজার ০৫৮-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ০৬২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ০৫ হাজার ০৫৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৯০ হাজার ৫৫৭ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,০৮,৫৭,১৫,২৫১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,১৩৪ জন (১.১৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৬,৫৪,০৬৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৭ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ২.৪৯ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বিশাখাপত্তনম-সহ অন্ধ্রের একাধিক এলাকা

বিশাখাপত্তনম, ১২ জুলাই (আইএএনএস): রবিবার ভোরে বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পের জেরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সংলগ্ন একাধিক জেলায়…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

পুনের মোশি আবর্জনা ডাম্প ধসে মৃত বেড়ে ৮, এখনও নিখোঁজ ১

পুনে, ১২ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের মোশি আবর্জনা ডাম্পে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top