News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ কমে ৮,৮১৩; ভারতে ২৯ জনের মৃত্যু, আরোগ্যের হার ৯৮.৫৬ শতাংশ
Image

কোভিড-সংক্ৰমণ কমে ৮,৮১৩; ভারতে ২৯ জনের মৃত্যু, আরোগ্যের হার ৯৮.৫৬ শতাংশ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ভারতে ফের নিম্নমুখী করোনাভাইরাসের সংক্ৰমণ, এবার দেশে ৮-হাজারের নীচে নেমে এসেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,৮১৩ জন। বিগত ৬৩-দিনের যা মধ্যে যা সর্বনিম্ন। মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। সোমবার সারাদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। নতুন করে ৮,৮১৩ জন আক্রান্ত হওয়ার পর ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪,২৭৭,১৯৪ জন। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১১ হাজার ২৫২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১৩ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১১ হাজার ২৫২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৬ লক্ষ ১০ হাজার ৮৬৩ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২,০৮,৩১,২৪,৬৯৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,০৯৮ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৬,৩৮,৮৪৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৬ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৪.১৫ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বিশাখাপত্তনম-সহ অন্ধ্রের একাধিক এলাকা

বিশাখাপত্তনম, ১২ জুলাই (আইএএনএস): রবিবার ভোরে বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পের জেরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সংলগ্ন একাধিক জেলায়…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

পুনের মোশি আবর্জনা ডাম্প ধসে মৃত বেড়ে ৮, এখনও নিখোঁজ ১

পুনে, ১২ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের মোশি আবর্জনা ডাম্পে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top