News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর গাড়িতে ধাক্কা ট্রাকের; মৃত ৪, প্রাণে বাঁচলেন দু”জন
Image

দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর গাড়িতে ধাক্কা ট্রাকের; মৃত ৪, প্রাণে বাঁচলেন দু”জন

গুরুগ্রাম, ১৬ আগস্ট (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক। সোমবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও দু”জন গুরুতর আহত হয়েছেন। মৃতদের সকলের বাড়ি দিল্লিতে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিলাসপুর থানা এলাকায়।

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বিলাসপুর থানা এলাকায় দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও দু”জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলের বাড়ি দিল্লিতে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু

চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সাত বছরে ৭ কোটি গাছ রোপণ করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী: অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গত সাত বছরে দেশের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ৭ কোটি গাছ রোপণ করেছে…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top