News Flash

  • Home
  • খেলা
  • অভিজিতের দুরন্ত ইনিংস বিফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত জেসিসি-র
Image

অভিজিতের দুরন্ত ইনিংস বিফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত জেসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।।বিফলে গেলো অভিজিৎ শর্মার দুরন্ত ব্যাটিং। দুরন্ত ব্যাট করেও জয় এনে দিতে পারলেন না ইউ বি এস টি-‌কে। অপরদিকে জয়ের ধারা অব্যহত রাখলো জে সি সি। ৩ রানে পরাজিত করলো ইউ বি এস টি-‌কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে জে সি সি-‌র গড়া ১৩৯ রানের জবাবে ইউ বি এস টি ১৩৬ রান করতে সক্ষম হয়। বিজীত দলের অভিজিৎ শর্মা ৭৪ রান করেন। মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জে সি সি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। দলের পক্ষে শঙ্কর পাল ৪৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, অভিজ্ঞ বাপ্পা দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭,স্বপন দাস ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) এবং মোহিত হান্ডা ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৮ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে অমন গোনাণী (‌৩/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অভিজিৎ শর্মা ৪৭ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৭৪,অমন গোনাণী ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২(‌অপ:‌)‌ এবং অরিজিৎ দেবনাথ ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top