News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকরতে গেলে গ্রেফতার এনএসইউআই কর্মী সমর্থকরা
Image

শিক্ষক নিয়োগের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকরতে গেলে গ্রেফতার এনএসইউআই কর্মী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷  রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধা দানে মাঝপথে আটকে পড়ল আন্দোলনকারী এনএসইউআই নেতা কর্মী সমর্থকরা৷ অবশেষে আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ৷ শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে৷ শুধু গ্রাম পাহার নয় শহর এলাকার সুকলগুলিতেও শিক্ষক সংকট ধারণ করেছে৷
শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই এন এস ইউ আই সহ বিভিন্ন ছাত্র সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে৷ কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না৷ টেট উত্তীর্ণ বেকাররা চাকুরীর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিক এর কাছে বারবার দাবি জানিয়েও ব্যর্থ হচ্ছে৷ রাজ্যে যখন শিক্ষক-সংকটের জন্য পঠন-পাটন স্তব্ধ হয়ে পড়ার উপক্রম তখনও রাজ্য সরকার টেট উত্তীর্ণদের নিয়োগ করছে না৷
এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ছাত্র সংগঠন এনএসইউআই ইতিপূর্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবরোধ ও বিক্ষোভ  প্রদর্শন করেছে৷ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি বাসভবন ঘেরাও করার চেষ্টা করে এন এস ইউ আই নেতাকর্মী সমর্থকরা৷ তারা যখন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার চেষ্টা করে তখনই পুলিশ তাদের বাধা দেয়৷ পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে৷ আন্দোলন স্থলে বক্তব্য রাখতে গিয়ে এনএসইউআই রাজ্য সভাপতি অভিযোগ করেন রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে৷
 শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই দাবী জানানো সত্বেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ রাজ্যের ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ তা কোনভাবেই মেনে নেওয়া যায় না বলেও অভিমত ব্যক্ত করেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ এন এস ইউ আই নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়েছেন অবিলম্বে রাজ্যের সুকলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷

Releated Posts

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top