News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবীতে অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবীতে অবরোধ ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল হলেন এলাকাবাসী৷ অবরোধের ফলে যানবাহন আটকে পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

ঢুপিরবন্ধ গ্রামে বেহাল রাস্তা ও  ষ্টীল ব্রিজ সংস্কারের দাবিতে পথ অবরোধ করলো গ্রামবাসীরা৷ ঘটনা যুবরাজনগর বিধানসভার অন্তর্গত ঢুপিরবন্ধ গ্রামের চার নম্বর ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা যায় প্রায় দুই বছর ধরে ঢুপিরবন্ধ গ্রামের চার নম্বর ওয়ার্ডের জনগণ বেহাল রাস্তা ও বেহাল ষ্টীল ব্রিজের কারণে চরম দুর্ভোগে আছেন৷ বারবার এইগুলি সংস্কারের দাবি জানালেও কোন কর্ণপাত করছেনা গ্রামের প্রধান আজিম উদ্দিন সহ ওয়ার্ড মেম্বাররা৷ ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে৷ এই চার নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করা হলেও অল্প কিছু রাস্তার মাটি কাটিং ও লেভেলিং ছাড়া কোন প্রকার কাজ হয়নি৷

আজও এই রাস্তা তৈরি করা হয়নি৷ গ্রামের মানুষের অভিযোগ রাজ্য সরকার গ্রামের মানুষের জন্য অর্থ বরাদ্দ করলেও সেই টাকা লুটেপুটে খাচ্ছে স্থানীয় পঞ্চায়েত সহ শাসকদলের নেতারা৷ এই গ্রামের চার নম্বর ওয়ার্ড এলাকায় রাজ্য সরকার থেকে লাখ লাখ টাকা খরচ করা হলেও তাতে মানুষের উপকারে লাগেনি৷ রাজ্য সরকারের সেই টাকার আদ্যশ্রাদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা৷ গ্রামের মানুষ এদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই রাস্তা অবরোধ করলেও একমাত্র পুলিশ ছাড়া তাদের সাথে কেউ দেখা করেনি৷ গ্রামের মানুষের দাবি সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ বরাদ্দ করা হলেও সেই টাকা হরির লুট করা হয়েছে৷

এলাকার রাস্তাঘাট এবং স্টিল ব্রিজ সারাই করে চলাচলের উপযুক্ত করার জন্য এলাকাবাসীর তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top