News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sonia Gandhi:সোনিয়া গান্ধীকে ইডির তলব, কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ
Image

Sonia Gandhi:সোনিয়া গান্ধীকে ইডির তলব, কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি তলবের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস দল৷ রাজ্য এর ব্যতিক্রম নয়৷ বুধবার ফের একবার বিক্ষোভ কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস দল৷ 

এদিন রাজধানীর সার্কিট হাউজের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে বসেন কংগ্রেস কর্মীরা৷ উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, আশীষ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা৷ এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই বারবার সোনিয়া গান্ধীকে তলব করছে ইডি৷ ইডির মত কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷ 

তিনি আরো অভিযোগ করেন, প্রতিদিন সোনিয়া গান্ধীকে ডেকে নিয়ে গিয়ে ইডির দপ্তরে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করা হচ্ছে৷ এই ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক বলে অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন৷ এর বিরুদ্ধে কংগ্রেস দল বিক্ষোভ জারী রাখবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top