News Flash

Image

Arrest:ড্রাগস সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ণ শনিতলা এলাকা থেকে এক ড্রাগস কারবারীকে আটক করেছেন স্থানীয়রা৷ জানা যায় রবিবার দুপুর নাগাদ এক ব্যক্তি সন্দেহজনকভাবে শনিতলা এলাকায় ঘোরাফেরা করছিল৷ তখন ওই স্থানীয় জনগণ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রচুর পরিমাণ ড্রাগসের কৌটা পান৷ কৌটা গুলিতে ড্রাগস মজুদ ছিল৷ ড্রাগসহ আটক ব্যক্তিকে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দেন৷ তাতে সে অল্প বিস্তার জখম হয়৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ সেখান থেকে ড্রাগসসহ আটক ব্যক্তিকে পূর্ব থানায় নিয়ে আসা হয়৷ পূর্ব থানার পুলিশ জানিয়েছে তার কাছ থেকে যেসব কৌটা পাওয়া গেছে সেগুলিতে ড্রাগস রয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ প্রকাশ্য দিবালোকে ড্রাগস বিক্রি করতে এসে এক ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হওয়ার সংবাদে স্থানীয় জনগণের রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷ উল্লেখ্য আগরতলা শহর এলাকার অলিগলিতে প্রতিনিয়ত ড্রাগসসহ নানা নেশা জাতীয় সামগ্রী বিক্রি হচ্ছে৷ ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধবংস হয়ে যাচ্ছে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top