News Flash

  • Home
  • দিনের খবর
  • ত্রিপলিতে সশস্ত্র দুটি গ্রুপের সংঘর্ষেন নিহত ১৩ জন
Image

ত্রিপলিতে সশস্ত্র দুটি গ্রুপের সংঘর্ষেন নিহত ১৩ জন

ত্রিপলি, ২৩ জুলাই (হি. স.) : লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন।

শনিবার সকালে জানা গিয়েছে, আইন জারা ও আসবা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যেখানে সংঘর্ষের ঘটনাটি ঘটে সেখানে কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থা রয়েছে বলে জানিয়েছেন শহরের জরুরি পরিষেবা দফতরের একজন মুখপাত্র। ত্রিপলি অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার মুখপাত্র ওসামা আলী বলেছেন, সংঘর্ষের ঘটনায় মোট ৪০ জন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
এ ঘটনায় রাডা নামে একটি সশস্ত্র বাহিনীকে দায়ী করা হয়েছে। শুক্রবার সকালে এ বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়। সংঘর্ষের ঘটনায় কিছু যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় মিটিগা বিমানবন্দরে ফ্লাইট চলাচল। যদিও পরে আবার সেটি চালু হয়।

লিবিয়ার প্রেসিডেন্ট পরিষদ এক বিবৃতিতে উভয় পক্ষকে সংঘর্ষ থামাতে আহ্বান জানায়। এ ঘটনার তদন্ত করবেন দেশের সরকার ও সামরিক আইনজীবীরা। সংঘর্ষের কারণ কী, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী প্রশাসনকে সমর্থনকারী মিলিশিয়াদের মধ্যে চলমান ক্ষমতার লড়াইয়ের অংশ হিসেবে ঘটনাটি ঘটে। উত্তর আফ্রিকার দেশটিতে কয়েক মাস ধরে উত্তেজনা বাড়ছে যখন থেকে দুই প্রধানমন্ত্রী ক্ষমতার জন্য লড়াই করছেন। পূর্বাঞ্চলের সামরিক প্রধান খলিফা হাফতারের জোরপূর্বক ত্রিপলি দখল করার একটি ধ্বংসাত্মক প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে স্বাক্ষরিত এক যুগান্তকারী চুক্তির দুই বছর পর নতুন করে আবার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top