News Flash

  • Home
  • প্রধান খবর
  • ShivSena:মহারাষ্ট্রে শিবসেনার বিবাদ মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট, শুনানি ১ আগস্ট
Image

ShivSena:মহারাষ্ট্রে শিবসেনার বিবাদ মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট, শুনানি ১ আগস্ট

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্রে যুযুধান দুই শিবিরকেই বুধবার উদ্বেগে রাখল সুপ্রিম কোর্ট। শিন্দে এবং উদ্ধব শিবিরের আনা বিভিন্ন মামলাগুলি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সুপারিশ করল শীর্ষ আদালত। ওই বৃহত্তর বেঞ্চে শুনানি হবে আগামী ১ আগস্ট। ফলে দুই শিবিরই ১ আগস্ট পর্যন্ত সময় পেল। এই সময় এই সময়ের মধ্যেই দুই পক্ষের কোনও বিধায়কের বিরুদ্ধেই দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে না।

মহারাষ্ট্রের মহা-নাটক শুরু হওয়ার প্রায় এক মাস পরে এদিন আদালতের শুনানির দিকে তাকিয়েছিল সকলে। দু’পক্ষকে ফের অপেক্ষায় থাকতে হবে ১ অগাস্ট সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সেদিনই যে শীর্ষ আদালত রায় দেবে এমনটাও নিশ্চিত নয়। ৩০ জুন মহারাষ্ট্রে বিজেপির মদতে নতুন সরকার হওয়ার আগেই শিবসেনায় শিন্দের নেতৃত্বে ভাঙন ধরে। প্রায় ৩৯ জন বিধায়ককে নিয়ে তিনি উদ্ধবের নেতৃত্বাধীন এমভিএ জোটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁর দাবি ছিল, উদ্ধবকে কংগ্রেস এবং এনসিপির হাত ছাড়তে হবে। এই প্রশ্নে শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শিণ্ডের দিকে পাল্লা ভারী ছিল।
বিধানসভায় আস্থা ভোটের আগেই উদ্ধব মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। বিধানসভায় নতুন স্পিকার নির্বাচন হয়। উদ্ধব শিবির ওই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন। শিণ্ডে শিবিরের একাধিক বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান তিনি। শিন্দে ও উদ্ধব গোষ্ঠীর বিধায়কদের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই সব মামলারই শুনানি আগামিকাল বুধবার হওয়ার কথা। তার আগেই একের পর এক ধাক্কা আসছে উদ্ধব শিবিরে। ১ আগস্ট শীর্ষ আদালত কী রায় দেয়, সেটাই এখন দেখার।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top