News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিবেকানন্দ বিচার মঞ্চের সভা
Image

আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিবেকানন্দ বিচার মঞ্চের সভা

আগরতলা, ২০ জুলাই : বুধবার বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে ত্রিপুরা আশা কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দেবাশীষ রায় সহ অন্যান্যরা।

এদিনের আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল আশা কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা। আলোচনা সভা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার মহিলা স্বশক্তিকরনের দিকে বিশেষ নজর দিচ্ছে। সে কারণেই আশা কর্মীরা যারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে এদিনের আলোচনা সভা হয়েছে।

তিনি আরো জানান, আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে। সেই দাবিদাওয়া গুলি এদিনের বৈঠকে আলোচনার পর সরকারের কাছে তুলে দেওয়া হবে। পরবর্তী সময় রাজ্য সরকার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন রাজিব ভট্টাচার্য।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top