News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দেবে ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্প : বিজেপির আঙুরলতা
Image

গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দেবে ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্প : বিজেপির আঙুরলতা

গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : ২০১৬ সালে অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্যের অৰ্থনৈতিক, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ করা হচ্ছে৷ যার ফলে রাজ্যের বিকাশ দ্রুতগতিতে এগিয়ে চলছে, বলেছেন বিজেপির অসম প্রদেশ মহিলা মোৰ্চার সভানেত্ৰী আঙুরলতা ডেকা।

অসমের হস্ততাঁত খণ্ডে বয়নশিল্পীদের জন্য গতকাল ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার যে ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্প চালু করেছেন তাকে প্রদেশ বিজেপির মহিলা মোৰ্চা উষ্ণ স্বাগত জানাচ্ছে। আজ বুধবার বিজেপির প্রদেশ সদর দফতরে মহিলা মোৰ্চার সভানেত্ৰী আঙুরলতা ডেকা এ সম্পর্কে বলেন, রাজ্যের নারীসমাজের আৰ্শীবাদ স্বরূপ এই প্রকল্পের মাধ্যমে বয়নশিল্পীরা লাভান্বিত হবেন। তিনি বলেন, অসমিয়া বয়নশিল্পীদের সুনিপুণ হাতের স্পর্শে প্ৰাণপ্রাপ্ত পোশাক ও অন্যান্য বস্ত্ৰসামগ্রী উপযুক্ত বাজার না পাওয়ায় তাঁদের উৎপাদিত সামগ্ৰী বিক্ৰি করতে প্ৰত্যাহ্বানের সম্মুখীন হচ্ছেন। তবে এখন থেকে এ ধরনের সমস্যার সম্মুখীন তাঁদের হতে হবে না।

আঙুরলতার ব্যাখ্যা, এই প্রকল্পের অধীনে পরম্পরাগতভাবে তৈয়ি হস্ততাঁত সামগ্রী যেমন গামোছা, আরনাইয়ের পাশাপাশি অন্যান্য পোশাকসামগ্রী মধ্যস্বত্বভোগীদের সহায়তা না নিয়েই বয়নশিল্পীরা সরাসরি বিক্ৰি করতে পারবেন। ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্পের বলে রাজ্যের গ্ৰামীণ সমাজের মহিলারা অৰ্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, দাবি করেছেন আঙুরলতা। তিনি মহিলা মোৰ্চার কার্যকর্ত্রীদের সদ্যপ্রচলিত এই প্রকল্প সম্পর্কে গ্রামেগঞ্জে সজাগতা অভিযান চালানোর আহ্বান জানান৷

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top