News Flash

  • Home
  • বিদেশ
  • শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ, ভোটদানে বিরত সেলভারাসা গজেন্দ্রন
Image

শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ, ভোটদানে বিরত সেলভারাসা গজেন্দ্রন

কলম্বো, ২০ জুলাই (হি.স.): কে হতে চলেছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট, তা ঠিক করতে শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার সকাল থেকেই শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ। গোপনে ভোট দিচ্ছেন পার্লামেন্টের সদস্যেরা। গত সপ্তাহেই দেশ ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে, সিঙ্গাপুর পৌঁছে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে।

বিশ্লেষকদের মতে, শীর্ষ পদের জন্য সবার আগে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে। তবে বিক্ষোভকারীরা তাঁকে রাজাপাক্সের মিত্র হিসাবেই দেখেন। তামিল ন্যাশনাল পিপলস ফ্রন্টের (টিএনএফপি) সাধারণ সম্পাদক, এমপি সেলভারাসা গজেন্দ্রন ভোটদানে বিরত রয়েছেন বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার সংসদের বাইরে মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক সুরক্ষা বাহিনী।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top