News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল পরিকাঠামো উন্নয়নের দাবীতে উদয়পুরে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

স্কুল পরিকাঠামো উন্নয়নের দাবীতে উদয়পুরে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷  মন্দির নগরী উদয়পুরে গোকুলপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার সুকলের সামনে আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ ছাএছাএীদের অভিযোগ বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা নেই, তীব্র দাবদাহে ক্লাস রুমগুলিতে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই৷

মঙ্গলবার একই অভিযোগ তুলে গোমতী জেলা সদর উদয়পুর মহকুমার গোকুলপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে৷ তাদের অভিযোগ, এই প্রখর রোদ্রে এবং প্রচন্ড গরমের মধ্যে ক্লাস চললেও বিদ্যালয়ে নেই পানীয় জল৷ পাশাপাশি শ্রেণিকক্ষগুলোতে নেই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা৷ যার ফলে বিদ্যার্থীদের পঠন-পাঠনে ব্যাঘাত ঘটছে৷ বহু শিক্ষার্থী এই প্রচন্ড গরমের মধ্যে সুকল চলাকালীন অসুস্থ হয়ে পড়ছে৷ এই বিষয়গুলো সম্পর্কে বহুবার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে জেলা শিক্ষা দপ্তরকে অবগত করলেও মিলেনি সুরাহা৷ 

মঙ্গলবার একপ্রকার ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধে বসে৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক প্রায় ৪০ মিনিট ধরে অবরোধ করে রাখে সুকল ছাত্রছাত্রীরা৷ অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য গাড়ি৷ ভোগান্তির শিকার হন সাধারণ মানুষসহ নিত্যযাত্রীরা৷ এদিকে অবরোধের খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যান৷ পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং এলাকার প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা৷ অবিলম্বে এসব সমস্যার সমাধানে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ছাত্রছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দিয়েছে৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top